এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে(অনুর্ধ-১৭) মোরেলগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পরে ট্রাই ব্রেকারে দৈবজ্ঞহাটি একাদশকে ৫/৪গোলে পরাজিত করে পৌরসভা একাদশ।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।
এ ছাড়াও সহকারি কমিশনার(ভূমি) মো. আব্দুল মালেক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ওসি মো. সাইদুর রহমনন ও জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল।
মোরেলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
মোরেলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে(অনুর্ধ-১৭) মোরেলগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পরে ট্রাই ব্রেকারে দৈবজ্ঞহাটি একাদশকে ৫/৪গোলে পরাজিত করে পৌরসভা
একাদশ।উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত এ খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।এ ছাড়াও সহকারি
কমিশনার(ভূমি) মো. আব্দুল মালেক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ওসি মো. সাইদুর রহমনন ও জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত