এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সকালে প্রয়াত এমপি ডাঃ মোজাম্মেল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
বেসরকারি সংস্থা মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন-এর আয়োজনে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ। বিতরণী অনুষ্ঠানে ডাঃ মোজাম্মেল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ সুধীজন উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের খেলনা, চেয়ার, ক্যারাম, বই সহ ৩৬ প্রকার উপহার সামগ্রী স্কুলে প্রদান করা হয়।
মোরেলগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে উপহার সামগ্রী বিতরণ
মোরেলগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে উপহার সামগ্রী বিতরণ
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সকালে প্রয়াত এমপি ডাঃ মোজাম্মেল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এসব উপহার সামগ্রী বিতরণ
করেন।বেসরকারি সংস্থা মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন-এর আয়োজনে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন
প্রমুখ। বিতরণী অনুষ্ঠানে ডাঃ মোজাম্মেল হোসেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ সুধীজন উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের খেলনা, চেয়ার, ক্যারাম, বই সহ ৩৬ প্রকার উপহার সামগ্রী স্কুলে প্রদান করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত