রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মোরেলগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ 

 বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার সকালে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃত্বের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপি এম।  বক্ততা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন,উপজেলা  চেয়ারম্যান আ্যাড. শাহ-ই- আলম বাচ্চু, পৌর মেয়র আ্যাড. মনিরুল হক তালুকদার, থানা অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন হালদার, কাউন্সিলর শংকর কুমার রায়, প্রভাষক বেদান্ত কুমার  হালদার প্রমুখ।

খুঁজুন