সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জে মধ্যরাতে বাগানে ঝুলন্ত অবস্থায় নারীর লাশ উদ্ধার

মোরেলগঞ্জে মধ্যরাতে বাগানে ঝুলন্ত অবস্থায় নারীর লাশ উদ্ধার

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এক গৃহ পরিচারিকার মরদেহ। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে হাওয়া বেগমের(৬০) মরদেহ উদ্ধার করা হয়। 

থানা পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বাদুরতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা হাওয়া বেগম ৩ দিন পূর্বে ওই কাউন্সিলরের বাড়িতে ২ হাজার টাকা বেতনে ঝি এর কাজ নিয়েছিলেন। শুক্রবার রাতে খাবার সময় তাকে খুজে না পেলে বাড়ির লোকজন এক পর্যায়ে ঘরের বাইরে বাগানে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পান হাওয়া বেগমের মরদেহ। 

হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম(৪০) বলেন, তার মা রুজির টানে ঝি এর কাজ নিয়েছিলেন। রাতে হঠাৎ শুনি সে আত্মহত্যা করেছে। তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিলো। 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের মৃত্যুর ঘটনায় আজ শনিবার একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে শনিবার তার মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেম করানো হয়েছে। তদন্ত চলছে। ##

খুঁজুন