রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জে মিনা দিবস উপলক্ষে গল্প বলার আসর

মোরেলগঞ্জে মিনা দিবস উপলক্ষে গল্প বলার আসর

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ 

 বাগেরহাটের মোরেলগঞ্জে মিনা দিবস উপলক্ষে ছোটদের কার্টুন চরিত্রে মিনা’র ভূমিকা ও বৈশিষ্ট্যের ওপর গল্প বলার আসর ও র‌্যালী অনুষ্ঠিত।

 উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার অনুষ্ঠিত এ আসরে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়াও দিবসটি উপলক্ষে র‌্যালি, শিশুদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, গান ও নাচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে কবিতা আবৃত্তি করেন কাঠালতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশফাহ ইসলাম সহ অনেকে। শিশুদের উদ্দেশে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, সহকারি শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা স্কাউটস কমিশনার হোসনেয়ারা হাসি, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, ওমর ফারুক, মেরাজুল ইসলাম খসরু, মাসুম জাকারিয়া, স্কাউটার শারমিন আক্তার মিনার জীবনীর ওপর গল্প বলেন। 

খুঁজুন