এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বীর মুকিক্তযোদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগে ভূক্তভোগী পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ মোরেলগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সানকিভাঙ্গা গ্রামের মো. শাহ আলম হাওলাদার, সাবেক কমান্ডার মো. তৈয়েবুর রহমান সেলিম, এ্যাড. হেমায়েত উদ্দিন, স্কুল শিক্ষক মো. কামরুজ্জামান নাসিরসহ ৪ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার বলেন, ৬০-৭০ বছর পূর্বে থেকে তাদের পৈত্রিক সূত্রে ভোগ দখলীয় .২৩ শতক জমি প্রতিবেশি লিয়াকত হোসেন হাওলাদার ও তার স্ত্রী বহিরাগত লোকজন নিয়ে দখলের চেষ্টা করে মাটি কেটে ভেড়িবাঁধ দেয়। এতে তাদের ফসলী জমির কয়েক লাখ টাকার ক্ষতি স্বাধন করে। লিয়াকত আলী এলাকায় প্রভাব খাটিয়ে মসজিদের জমি, স্বাস্থ্য কমপ্লেক্সের জমি ইতোমধ্যে দখলের চেষ্টা করছে। এলাকার সাধারণ মানুষকে একের পর এক হয়রানি করে আসছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের ভাইয়ের ছেলে স্কুল শিক্ষক কামরুজ্জামান নাসিরকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবারটি লিয়াকত হাওলাদারের হয়রানির হাত থেকে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বীর মুকিক্তযোদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগে ভূক্তভোগী পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করেছেন।বুধবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ মোরেলগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সানকিভাঙ্গা গ্রামের মো. শাহ আলম হাওলাদার, সাবেক কমান্ডার মো. তৈয়েবুর রহমান সেলিম, এ্যাড. হেমায়েত উদ্দিন, স্কুল শিক্ষক মো. কামরুজ্জামান নাসিরসহ ৪
পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার বলেন, ৬০-৭০ বছর পূর্বে থেকে তাদের পৈত্রিক সূত্রে ভোগ দখলীয় .২৩ শতক জমি প্রতিবেশি লিয়াকত হোসেন হাওলাদার ও তার স্ত্রী বহিরাগত লোকজন নিয়ে দখলের চেষ্টা করে মাটি কেটে ভেড়িবাঁধ দেয়। এতে তাদের ফসলী জমির কয়েক লাখ টাকার ক্ষতি স্বাধন করে। লিয়াকত আলী এলাকায় প্রভাব
খাটিয়ে মসজিদের জমি, স্বাস্থ্য কমপ্লেক্সের জমি ইতোমধ্যে দখলের চেষ্টা করছে। এলাকার সাধারণ মানুষকে একের পর এক হয়রানি করে আসছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের ভাইয়ের ছেলে স্কুল শিক্ষক কামরুজ্জামান নাসিরকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবারটি লিয়াকত হাওলাদারের হয়রানির হাত থেকে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত