এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সুলতান (৭২) নামে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ২টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজারের হাওলাদার মার্কেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির নাম সুলতান বলে সকলে জানতেন। তবে তার বিস্তারিত কোন ঠিকানা কারো জানা নেই।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ভবঘুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সুলতান বলে জানা গেছে। কথিত সুলতানের মৃত্যুর কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
মোরেলগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃবাগেরহাটের মোরেলগঞ্জে সুলতান (৭২) নামে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ২টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজারের হাওলাদার মার্কেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ
উদ্ধার করে। ওই ব্যক্তির নাম সুলতান বলে সকলে জানতেন। তবে তার বিস্তারিত কোন ঠিকানা কারো জানা নেই।এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ভবঘুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার নাম সুলতান বলে জানা গেছে। কথিত সুলতানের মৃত্যুর কারণ জানতে তার মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত