সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মোরেলগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে ডুবে মৃত্যুবরণ করা এক শিশুর পরবিারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের ওই শিশু তাসমিম আক্তারের পিতা দিনমজুর কবির হাওলাদারের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিশু তাসমিম আক্তার(৪) গত ৮ নভেম্বর নিজ বাড়ির পুকুরে ডুবে মৃত্যুবরণ করে। 

খুঁজুন