সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জে পতাকা দিবসের দাবিতে জেএসডির সভা

মোরেলগঞ্জে পতাকা দিবসের দাবিতে জেএসডির সভা

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :

 ২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণার দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে সভা ও র‌্যালি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা শাখা র‌্যালি শেষে সরকারি এসএম কলেজ মোড়ে পথসভা করে। ‘এই মুহুর্তে দরকার জাতীয় ঐক্যমতের সরকার’ এ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত পথ সভায় দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নীল রতন মিস্ত্রী, সাধারণ সম্পাদক রুবেল খান ও জাহাঙ্গীর আলম খান প্রমুখ বক্তৃতা করেন। 

খুঁজুন