এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়হান সরদার বাবু (২৪) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামের কামাল সরদার ওরফে কালুর একমাত্র সন্তান বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় তার শয়নকক্ষে।
বাবুর বিছানায় মরদেহের কাছে ৩০পিচ ঘুমের ট্যাবলেটের খোসা পাওয়া গেছে বলে তার বাবা জানিয়েছেন। বাবু মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বাবুর মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ পোস্ট মর্টেম করানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
মোরেলগঞ্জে শয়নকক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার
মোরেলগঞ্জে শয়নকক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার
এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়হান সরদার বাবু (২৪) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামের কামাল সরদার ওরফে
কালুর একমাত্র সন্তান বাবুকে মৃত অবস্থায় পাওয়া যায় তার শয়নকক্ষে। বাবুর বিছানায় মরদেহের কাছে ৩০পিচ ঘুমের ট্যাবলেটের খোসা পাওয়া গেছে বলে তার বাবা জানিয়েছেন। বাবু মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে
২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, বাবুর মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ পোস্ট মর্টেম করানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত