এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু ওরফে ধলু পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার করে।
পৌর শহরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। সে ছাত্রলীগ থেকে মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিল।
এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুস্মরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মোরেলগঞ্জে ইয়াবা গাজাসহ যুবক গ্রেফতার
মোরেলগঞ্জে ইয়াবা গাজাসহ যুবক গ্রেফতার
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাটঃবাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু ওরফে ধলু পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ' গ্রাম
গাঁজা উদ্ধার করে। পৌর শহরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। সে ছাত্রলীগ থেকে মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিল।এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক
ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুস্মরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত