রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় মোরেলগঞ্জের শেখ রাসেলের শুভ জন্মদিন পালন

মোরেলগঞ্জের শেখ রাসেলের শুভ জন্মদিন পালন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জের ২৮৭ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের  জন্মদিন উপলক্ষে কেক কাকা, কবিতা আবৃত্তি, রেলী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, ইউপি সদস্য কাওসার হোসাইন, সহকারী শিক্ষক জাকির হোসেন, এমদাদুল হক, অভিভাবকগন উপস্থিত ছিলেন।  আলোচনা শেষে ১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরন করেন প্রধান অতিথি।

অপরদিকে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কেক কাটা আলোচনা সভা, শেখ রাসেল  দেয়ালিকা-২০২৩ উন্মোচন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী খান, বিদ্যালয়ের সভাপতি মাস্টার খ.ম লুফর রহমান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান, সাবেক সভাপতি আব্দুস সামাদ মুন্সী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম।

খুঁজুন