ইয়াশফি রহমান : মোস্তাফিজুর রহমানের দেখা পেয়ে অভিভূত ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জাভেদ প্যাটেল। ক্রিকেটকে ভালোবাসা এই কূটনৈতিক মোস্তাফিজের ভক্ত। তাইতো সন্তানদের নিয়ে ঘুরে গেছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে জাভেদ মিরপুরে আসেন। সময় কাটান মোস্তাফিজের সঙ্গে। দেখা পেয়েছেন মুশফিকুর রহিমেরও। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাভেদ। এ সময় তিনি জানান, বাংলাদেশের একটি ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন।
মোস্তাফিজের ভক্ত জাভেদ বলেন, ‘আমরা মোস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি। সে দিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’
জাভেদ বর্তমানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যুক্ত আছেন। ২০২০ সালে ঢাকায় আসেন তিনি। ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
জাভেদ বলেন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখবো মাঠে বসে। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে আমি দারুণ আনন্দিত। আর সঙ্গে করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’
বিসিবিকেও আথিতেয়তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি জাভেদ। ‘ক্রিকেটের বড় একজন ভক্ত হিসেবে এখানে এসে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেসব দেখে ভালো কিছু সময় কাটিয়েছে সে। আমি খুব আনন্দিত এবং বিসিবির প্রতি কৃতজ্ঞ আমাকে আজ আতিথেয়তা দেওয়ার জন্য।
মোস্তাফিজের ভক্ত ব্রিটিশ হাইকমিশনার
মোস্তাফিজের ভক্ত ব্রিটিশ হাইকমিশনার
ইয়াশফি রহমান : মোস্তাফিজুর রহমানের দেখা পেয়ে অভিভূত ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জাভেদ প্যাটেল। ক্রিকেটকে ভালোবাসা এই কূটনৈতিক মোস্তাফিজের ভক্ত। তাইতো সন্তানদের নিয়ে ঘুরে গেছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে জাভেদ মিরপুরে আসেন। সময় কাটান মোস্তাফিজের সঙ্গে। দেখা পেয়েছেন মুশফিকুর রহিমেরও। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাভেদ। এ সময় তিনি জানান, বাংলাদেশের একটি ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন।মোস্তাফিজের ভক্ত জাভেদ বলেন, ‘আমরা মোস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড়
ভক্ত আমি। সে দিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’জাভেদ বর্তমানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যুক্ত আছেন। ২০২০ সালে ঢাকায় আসেন তিনি। ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।জাভেদ বলেন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা
ক্রিকেট ম্যাচ দেখবো মাঠে বসে। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে আমি দারুণ আনন্দিত। আর সঙ্গে করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’বিসিবিকেও আথিতেয়তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি জাভেদ। ‘ক্রিকেটের বড় একজন ভক্ত হিসেবে এখানে এসে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেসব দেখে ভালো কিছু সময় কাটিয়েছে সে। আমি খুব আনন্দিত এবং বিসিবির প্রতি কৃতজ্ঞ আমাকে আজ আতিথেয়তা দেওয়ার জন্য।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত