সব অপেক্ষার অবসান ঘটছে। হিমালয়ের দেশ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুরে ট্রফি নিয়ে ঢাকায় পা রাখবেন সাফজয়ী লাল-সবুজের মেয়েরা।
সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ঘরে ফিরতে চেয়েছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। সাফজয়ী মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার কাঠমান্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনারা।
ঢাকায় পা রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়ন মেয়েরা। এরপর সেখানে তাদের ফেরার জন্য অপেক্ষায় থাকবে ছাদখোলা বাস। যাতে চড়ে বাফুফে ভবনে ফিরবেন সানজিদা-কৃষ্ণারা।
বিমানবন্দর থেকে সাবিনাদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।
মুকুট নিয়ে আজ ফিরছে বাঘিনীরা
মুকুট নিয়ে আজ ফিরছে বাঘিনীরা
সব অপেক্ষার অবসান ঘটছে। হিমালয়ের দেশ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুরে ট্রফি নিয়ে ঢাকায় পা রাখবেন সাফজয়ী লাল-সবুজের মেয়েরা।সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ঘরে ফিরতে চেয়েছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। সাফজয়ী
মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।বুধবার কাঠমান্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনারা।ঢাকায় পা রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন
চ্যাম্পিয়ন মেয়েরা। এরপর সেখানে তাদের ফেরার জন্য অপেক্ষায় থাকবে ছাদখোলা বাস। যাতে চড়ে বাফুফে ভবনে ফিরবেন সানজিদা-কৃষ্ণারা।বিমানবন্দর থেকে সাবিনাদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত