জেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ টি সংসদীয় আসনে ৬টি উপজেলায় দুস্থ, অসহায় ও কর্মহীন ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে মোট ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ- ১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে শ্রীনগর উপজেলায় পাঁচলাখ টাকা ও সিরাজদিখান উপজেলায় পাঁচলাখ টাকা, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে লৌহজংয়ে চারলাখ ৩৫ হাজার টাকা ও টংগিবাড়ীতে পাঁচলাখ ৬৫ হাজার টাকা এবং মুন্সীগঞ্জ- ৩ (সদর -গজারিয়া) আসনে সদর উপজেলায় ছয়লাখ টাকা ও গজারিয়ায় চারলাখ টাকা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় অনুদানের অর্থ বিতরণ করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, দুস্থ, অসহায় ও কর্মহীন উপকারভোগী ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৩০ লাখ টাকা বিতরণ
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৩০ লাখ টাকা বিতরণ
জেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ টি সংসদীয় আসনে ৬টি উপজেলায় দুস্থ, অসহায় ও কর্মহীন ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে মোট ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ- ১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে শ্রীনগর উপজেলায় পাঁচলাখ টাকা ও সিরাজদিখান উপজেলায় পাঁচলাখ টাকা, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে লৌহজংয়ে চারলাখ ৩৫ হাজার টাকা ও টংগিবাড়ীতে পাঁচলাখ ৬৫ হাজার টাকা এবং মুন্সীগঞ্জ- ৩ (সদর -গজারিয়া) আসনে সদর উপজেলায় ছয়লাখ টাকা
ও গজারিয়ায় চারলাখ টাকা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় অনুদানের অর্থ বিতরণ করেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, দুস্থ, অসহায় ও কর্মহীন উপকারভোগী ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত