সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী পুকুর রক্ষার দাবীতে মানববন্ধন

শ্রীনগর সংবাদদাতা :

মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কামারগাও বাবুর বাড়ীর পুকুরটি  ভূমি দস্যুরা ভরাট করার চেষ্টা করছে।আর এ পুকুরটি রক্ষার দাবীতে শনিবার সকাল ১১ টায় মানববন্ধন করে এলাকাবাসী। এতে এলাকার শতাদিক নারী পুরুষ অংশ গ্রহন করে। এ সময়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য পারভেজ কবির ,ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান একুল খান,ইউনিয়ন আ"লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলসহ আরো অনেকেই। বক্তারা পুকুরটি রক্ষার জন্য স্থানীয় প্রশাষনের হস্তক্ষেপ কামনা করেন।

খুঁজুন