শাহ আলম ইসলাম নিতুল : একসময় মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হল ছিল। একে একে বন্ধ হয়ে এখন রয়েছে মাত্র ১টি। দর্শক আকর্ষণ করার মতো সিনেমা না হওয়ায় লোকসান গুণতে গুণতে হলগুলো বন্ধ হয়ে গেছে। মুন্সিগঞ্জ শহরে ছবিঘর ও দর্পণা, মুক্তারপুরের পান্না সিনেমা হল, কমলাঘাটের মিনার্ভা ও আয়না, ধলাগাঁও বাজারের আঁখি, গজারিয়া উপজেলায় বনানী ্ও আনন্দমেলা । টংঙ্গিবাড়ী উপজেলা সদরের পপি, বেতকা বাজারের স্বপ্নছায়া ও আলদী বাজারের শীতল হলগুলো বন্ধ হয়ে গেছে। ছবিঘর ভেঙে হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন, মিনার্ভা আবাসিক অঞ্চল, দর্পণা ও আয়না সিনেমা হল কমিউনিটি সেন্টারে পরিণত হয়েছে। বর্তমানে মুক্তারপুরের একমাত্র পান্না সিনেমা হল চালু রয়েছে। ঈদে এখানে মুক্তি পেয়েছে বিদ্রোহী সিনেমাটি। তবে দর্শক না হওয়ায় এবং লোকসানের কারণে এ হলটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হল মালিক বিকল্প ব্যবসার কথা ভাবছেন। হলটির মালিক আজগর হোসেন বলেন, বছরে দুটি ঈদ আর নতুন সিনেমার ক্ষেত্রে শুধু শুক্রবার দর্শকের সমাগম হয়। বছরের বাকি সময় দর্শক শূন্য থাকে সিনেমা হল। সিনেমা চালিয়ে লোকসান গুণতে হচ্ছে। তাছাড়া প্রতিটি বাজারের চায়ের দোকানে ক্যাবল টিভির মাধ্যমে বিভিন্ন সিনেমা দেখানো হয়। যার ফলে মানুষ এখন হলে আসতে চায় না। বন্ধ হয়ে যাওয়া আনন্দমেলা সিনেমা হলের তৎকালীন ম্যানেজার মো. মহিউদ্দীন আক্ষেপ করে বলেন, নব্বই দশকে রাত ১২টার নাইট শো শেষ হওয়ার পরেও দর্শকদের অনুরোধে সিনেমা চালাতে হতো। টিকিট দিয়ে শেষ করতে পারতাম না। আর এখন ভালো সিনেমাও আসে না দর্শকও আসে না।লাভ দূরের কথা স্টাফদের বেতনই দিতে পারি না। এভাবে দিনের পর দিন লোকসান গেছে। তাই হল বন্ধ করে দিয়েছি।
Admin
প্রকাশের তারিখ: ১৬ মে, ২০২২ | [email protected]
মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হলের মধ্যে টিকে আছে ১ টি
মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হলের মধ্যে টিকে আছে ১ টি
শাহ আলম ইসলাম নিতুল : একসময় মুন্সিগঞ্জে ১১ টি সিনেমা হল ছিল। একে একে বন্ধ হয়ে এখন রয়েছে মাত্র ১টি। দর্শক আকর্ষণ করার মতো সিনেমা না হওয়ায় লোকসান গুণতে গুণতে হলগুলো বন্ধ হয়ে গেছে। মুন্সিগঞ্জ শহরে ছবিঘর ও দর্পণা, মুক্তারপুরের পান্না সিনেমা হল, কমলাঘাটের মিনার্ভা ও আয়না, ধলাগাঁও বাজারের আঁখি, গজারিয়া উপজেলায় বনানী ্ও আনন্দমেলা । টংঙ্গিবাড়ী উপজেলা সদরের পপি, বেতকা বাজারের স্বপ্নছায়া ও আলদী বাজারের শীতল হলগুলো বন্ধ হয়ে গেছে। ছবিঘর ভেঙে হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন, মিনার্ভা আবাসিক
অঞ্চল, দর্পণা ও আয়না সিনেমা হল কমিউনিটি সেন্টারে পরিণত হয়েছে। বর্তমানে মুক্তারপুরের একমাত্র পান্না সিনেমা হল চালু রয়েছে। ঈদে এখানে মুক্তি পেয়েছে বিদ্রোহী সিনেমাটি। তবে দর্শক না হওয়ায় এবং লোকসানের কারণে এ হলটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হল মালিক বিকল্প ব্যবসার কথা ভাবছেন। হলটির মালিক আজগর হোসেন বলেন, বছরে দুটি ঈদ আর নতুন সিনেমার ক্ষেত্রে শুধু শুক্রবার দর্শকের সমাগম হয়। বছরের বাকি সময় দর্শক শূন্য থাকে সিনেমা হল। সিনেমা চালিয়ে লোকসান গুণতে হচ্ছে। তাছাড়া প্রতিটি বাজারের চায়ের দোকানে ক্যাবল
টিভির মাধ্যমে বিভিন্ন সিনেমা দেখানো হয়। যার ফলে মানুষ এখন হলে আসতে চায় না। বন্ধ হয়ে যাওয়া আনন্দমেলা সিনেমা হলের তৎকালীন ম্যানেজার মো. মহিউদ্দীন আক্ষেপ করে বলেন, নব্বই দশকে রাত ১২টার নাইট শো শেষ হওয়ার পরেও দর্শকদের অনুরোধে সিনেমা চালাতে হতো। টিকিট দিয়ে শেষ করতে পারতাম না। আর এখন ভালো সিনেমাও আসে না দর্শকও আসে না।লাভ দূরের কথা স্টাফদের বেতনই দিতে পারি না। এভাবে দিনের পর দিন লোকসান গেছে। তাই হল বন্ধ করে দিয়েছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আরও পড়ুন
খোলামেলা জবাব দিলেন জেনিফার লোপেজ
হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি তার নতুন ছব...
৫ জুন, ২০২৬
নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা!
তানজিয়া জামান মিথিলার সিনেমা ক্যারিয়ার শুরু বলিউডে। এবার ‘রকস্টার’ দিয়ে ঢালিউডে অভিষেক হলো তার। প...
১ জুন, ২০২৬
ঈদে ছোটপর্দায় দেখা যাবে যেসব সিনেমা
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে পূর্ণতা দিতে ছোটপর্দায় থাকে নানা আয়োজন। নাটক- টেলিফিল্ম-ম্যাগাজিন অন...
২৭ মে, ২০২৬