রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মুন্সিগঞ্জে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। যার বেশীরভাগ দিচ্ছেন নারীরা

মুন্সিগঞ্জে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। যার বেশীরভাগ দিচ্ছেন নারীরা

দিন দিন মুন্সিগঞ্জে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। আশঙ্কাজনক বিষয় হলো, এই বিবাহ বিচ্ছেদের বেশিরভাগ আবেদন করছেন নারীরাই।

প্রায় ১৮ লাখ জনসংখ্যার এই জেলায়, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত মাত্র ৩ বছরেই ঘটেছে প্রায় ৭ হাজার বিবাহ বিচ্ছেদ। পরিসংখ্যান বলছে, এর মধ্যে ৭০ শতাংশ ডিভোর্সের আবেদন করেছেন নারীরা।

বিশেষজ্ঞদের মতে, নারীদের আর্থিক স্বাধীনতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে মুখ খোলার প্রবণতা বাড়ছে—যা এই ডিভোর্স বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

এছাড়াও, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি, পরকীয়া, 

নারীদের আর্থিক স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা এর অন্যতম কারণ। 

আধুনিকতা ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় নারীদের অবাঁধ মেলামেশা সহজ হয়ে গেছে। ফলে, বিয়ের পরও নারীরা পুরুষের অবাধ্য হয়ে উঠছে। পুরুষের ক্ষেত্রেও দেখা যায় পরিবারের সাথে তাদের বনিবনা না হওয়ায় অনেক সময় বাধ্য হয়ে বিচ্ছেদ করতে হচ্ছে।

শুধু মেয়েরাই নয়। ডিভোর্সের পেছনে অনেক সময় স্বামীর মাদকাসক্তি একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া ছেলের পরিবারের অযাচিত হস্তক্ষেপও দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনে।

শ্বশুরবাড়ির মানসিক নির্যাতন বা দায়িত্বহীন আচরণ সম্পর্ক ভাঙনের পথে ঠেলে দেয়।

ডিভোর্সের ফলে পরিবারে অশান্তি ও অর্থনৈতিক সংকট দেখা দেয়। সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়ে ও ভবিষ্যতে বিপথে যাওয়ার ঝুঁকি থাকে। সমাজে বিবাহপ্রথার প্রতি অবিশ্বাস তৈরি হয়, মূল্যবোধের অবক্ষয় ঘটে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়।

খুঁজুন