মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায়
পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ
কয়েকজন।
লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েস আহম্মেদ বিষয়টি
গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার
ডহরী-তালতলা খালের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাটে কাছে এ দুর্ঘটনা
ঘটে। এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে কায়েস আহম্মেদ আরো বলেন, শনিবার দুপুরে সিরাজদিখান
উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ ৪৬ জন ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে
পিকনিকে যান। সন্ধ্যায় পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে
তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দির দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে লৌহজংয়ের
রসকাঠি এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের
অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ হন। এর মধ্যে আট জনের লাশ উদ্ধার
হয়েছে। বাকি চার জন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী
ঘুরে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন
যাত্রী ছিল।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল
বলেন, উদ্ধারকাজ
চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, নিহত ৮
মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, নিহত ৮
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন।লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েস আহম্মেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডহরী-তালতলা খালের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার গুদারাঘাটে কাছে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধারকাজ
চালাচ্ছে।স্থানীয়দের বরাত দিয়ে কায়েস আহম্মেদ আরো বলেন, শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের নারী-শিশুসহ ৪৬ জন ব্যক্তি ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে যান। সন্ধ্যায় পিকনিক শেষে ট্রলারটি উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতাব্দির দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে লৌহজংয়ের রসকাঠি এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী
সাঁতরে তীরে উঠলেও ১২ জন নিখোঁজ হন। এর মধ্যে আট জনের লাশ উদ্ধার হয়েছে। বাকি চার জন নিখোঁজ রয়েছেন।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাত্রী ছিল। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত