সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মুরাদনগরে পৃথক দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত

মুরাদনগরে পৃথক দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত

কু‌মিল্লা  ব্যুরো :

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে।

বুধবার সা‌ড়ে ৭ টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলেয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।

স্থানীয় মাহাবুব আলম আ‌রিফ জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত প্রবাসী রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী সে গত দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসে। বুধবার দুপুরে রিয়াদুল ও আমি মোটরসাইকেলযোগে মুরাদনগরে একটি চাকুরির বিষয়ে কথা বলতে আসি। কাজ শেষ করে যাওয়ার পথে আমাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক রিয়াদুল তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ফোন দিলে সে ইলিয়টগঞ্জ থেকে আমাদের কাছে এসে জানায় কিছু সরঞ্জাম আনতে হবে গাড়িটি ঠিক করতে। পরে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের দেরি হওয়া দেখে আমি রিয়াজুল এর মোবাইল ফোনে ফোন দিলে কেউ একজন ফোনটা রিসিভ করে আমাকে জানায় রিয়াদুল ও মোশারফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, মুরাদনগ‌রে শুশুন্ডায় মা‌টিবা‌হি ট্রাক্টর চাপায় দুই  মোটর সাইকেল আরোহীর মারা গে‌ছে।  দূর্ঘটনা কব‌লিত মটরসাই‌কেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ব‌্যাপা‌রে এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

খুঁজুন