ময়মনসিংহের তারাকান্দায় বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বাবলু (৫৫), তার স্ত্রী শীলা (৪০) ও ছেলে সাদমান (১০)।
তাৎক্ষণিকভাবে নিহত বাকি চারজনের পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতদের মধ্যে একজন সিএনজির চালক বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির চালকসহ সবার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মো. আব্দুল খালেক বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় তারাকান্দাগামী একটি মাহেন্দ্রকে যাত্রীবাহী অটোরিকশাটি পাশ কাটিয়ে ওভারটেক করতে গিয়ে হঠাৎ দ্রুতগামী বাসের মুখোমুখি পড়ে যায়। এরপর বাসটি প্রায় ৩০ গজ সামনে গিয়ে ব্রেক করে। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় থাকা সবার মৃত্যু হয়।
এদিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় দুই পাশের অসংখ্য যান আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক করে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহের তারাকান্দায় বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের বাবলু (৫৫), তার স্ত্রী শীলা (৪০) ও ছেলে সাদমান (১০)।তাৎক্ষণিকভাবে নিহত বাকি চারজনের পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতদের মধ্যে একজন
সিএনজির চালক বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আনোয়ার হোসেন।তিনি জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির চালকসহ সবার ঘটনাস্থলেই মৃত্যু হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মো. আব্দুল খালেক বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় তারাকান্দাগামী একটি মাহেন্দ্রকে যাত্রীবাহী অটোরিকশাটি পাশ কাটিয়ে ওভারটেক করতে
গিয়ে হঠাৎ দ্রুতগামী বাসের মুখোমুখি পড়ে যায়। এরপর বাসটি প্রায় ৩০ গজ সামনে গিয়ে ব্রেক করে। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় থাকা সবার মৃত্যু হয়।এদিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের এই দুর্ঘটনায় দুই পাশের অসংখ্য যান আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক করে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত