ইয়াশফি রহমান : রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। ক্লাবকে পোঁছে দিয়েছেন অনন্য উচ্ছতায়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন দলটাকে লিগসেরা করার লক্ষ্য নিয়ে। কিন্তু পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই উইঙ্গার থাকার পরেও ম্যানইউ লিগ শেষ করেছে ছয় নম্বরে থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পরেও দলকে চ্যাম্পিয়নস লিগে তুলতে পারেননি রোনালদো।
রোনালদো বুঝেছিলেন, ইউনাইটেডকে ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের কাতারে তোলার জন্য শুধু তার গোল নয়, আরও অনেক কিছুরই দরকার। দরকার নতুন খেলোয়াড়ের। তবে সে লক্ষ্যেও যেহেতু ইউনাইটেডের তেমন কোনো অগ্রগতি নেই, রোনালদো যেন অধৈর্য্যই হয়ে পড়েছেন। ইউনাইটেডে এক বছর থেকেই অধৈর্য্য হয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্রিটিশ গণমাধ্যম টাইমস ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে এই বোমা ফাটানো সংবাদ। রোনালদো নাকি ইউনাইটেডের কর্তাব্যক্তিদের জানিয়েছেন, তার জন্য কোনো ক্লাব যদি ইউনাইটেডের কাছে উপযুক্ত প্রস্তাব পাঠায়, তাকে যেন বিক্রি করে দেওয়া হয়।
গত মৌসুমে জুভেন্টাস থেকে ইউনাইটেডে নাম লেখানো রোনালদোর চুক্তিতে আরও এক বছর বাকি আছে। রোনালদো বিক্রির জন্য নন, এর আগে ইউনাইটেড বিভিন্ন ভাবে এই অত্থ্য সবাইকে জানালেও, রোনালদোর ক্লাব ছাড়ার ইচ্ছা সে অবস্থান থেকে ইউনাইটেডকে সরে আসতে বাধ্য করতে পারে।
দ্য অ্যাথলেটিক বলছে, আপাতত রোনালদোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নাপোলি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। পিএসজির কোনো আগ্রহ নেই রোনালদোর ব্যাপারে।
ম্যানইউ ছাড়তে চান রোনালদো
ম্যানইউ ছাড়তে চান রোনালদো
ইয়াশফি রহমান : রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। ক্লাবকে পোঁছে দিয়েছেন অনন্য উচ্ছতায়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন দলটাকে লিগসেরা করার লক্ষ্য নিয়ে। কিন্তু পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই উইঙ্গার থাকার পরেও ম্যানইউ লিগ শেষ করেছে ছয় নম্বরে থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পরেও দলকে চ্যাম্পিয়নস লিগে তুলতে পারেননি রোনালদো।রোনালদো বুঝেছিলেন, ইউনাইটেডকে ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের কাতারে তোলার জন্য শুধু
তার গোল নয়, আরও অনেক কিছুরই দরকার। দরকার নতুন খেলোয়াড়ের। তবে সে লক্ষ্যেও যেহেতু ইউনাইটেডের তেমন কোনো অগ্রগতি নেই, রোনালদো যেন অধৈর্য্যই হয়ে পড়েছেন। ইউনাইটেডে এক বছর থেকেই অধৈর্য্য হয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।ব্রিটিশ গণমাধ্যম টাইমস ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে এই বোমা ফাটানো সংবাদ। রোনালদো নাকি ইউনাইটেডের কর্তাব্যক্তিদের জানিয়েছেন, তার জন্য কোনো ক্লাব যদি ইউনাইটেডের কাছে উপযুক্ত প্রস্তাব পাঠায়, তাকে যেন বিক্রি করে
দেওয়া হয়।গত মৌসুমে জুভেন্টাস থেকে ইউনাইটেডে নাম লেখানো রোনালদোর চুক্তিতে আরও এক বছর বাকি আছে। রোনালদো বিক্রির জন্য নন, এর আগে ইউনাইটেড বিভিন্ন ভাবে এই অত্থ্য সবাইকে জানালেও, রোনালদোর ক্লাব ছাড়ার ইচ্ছা সে অবস্থান থেকে ইউনাইটেডকে সরে আসতে বাধ্য করতে পারে।দ্য অ্যাথলেটিক বলছে, আপাতত রোনালদোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নাপোলি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। পিএসজির কোনো আগ্রহ নেই রোনালদোর ব্যাপারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত