রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় নাদিম হত্যার মূল হোতা বাবু আটক

নাদিম হত্যার মূল হোতা বাবু আটক

 জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজনকে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার চিলাহাটি থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার ভোরে তার বোনের বাড়ি চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদি হয়ে ২২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার সিসিটিভির ছবি দেখে চিহ্নিত ১০ হামলাকারীকে আটক করা হয়। তবে বাবুর ছেলে রিফাত এখনো পলাতক রয়েছে। এদিকে নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, চেয়ারম্যান বাবুকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সাতদিনের মধ্যে লিখিতভাবে তা জানাতে বলা হয়েছে। গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি। পরে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় ।  

খুঁজুন