সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪৬

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪৬

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় ৪৬ জনকে হত্যা করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় সরকারের কর্মকর্তারা শুক্রবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (৫ এপ্রিল) বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এ হামলার ঘটনা ঘটেছে। গ্রামটিতে যাযাবর পশুপালক এবং বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে প্রায়ই বিবাদের ঘটনা ঘটে।

বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনো নিখোঁজ রয়েছেন, তাই নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।

এ ঘটনার জন্য পল হেম্বা পশুপালকদের দোষারোপ করেছেন। পশুপালকেরা গত এক মাস ধরে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছেন বলে জানান তিনি। তবে এ হামলার কারণ এখনো স্পষ্ট হয়নি।

খুঁজুন