সেবার আলো সবার
কাছে এ স্লোগানে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে নগর মাতৃসদন।
এ মাতৃসদনে নামমাত্র টাকার বিনিময়ে সেবা নিতে পারেন দুস্থ ও অসহায় মানুষ।
৩০ শতাংশ লাল
কার্ডধারী মানুষ একেবারেই স্বল্পমূল্যে সেবা নিচ্ছেন। অন্যরা সরকার নির্ধারিত
মূল্যেই সেবা নিতে পারবেন। গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া ১৫ থেকে
৪৯ বছর বয়সী সব নারীর টিটি টিকা দেয়া হয়। শিশুদের ১০টি রোগের টিকাও দেয়া হয়। এখানে
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বহির্বিভাগে স্বাস্থ্যসেবা দেয়া হয়।
এ মাতৃসদনে
পরিবার পরিকল্পনা সেবা,
প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের
স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, সংক্রামক
রোগ নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রোগ নিরূপণ সেবা ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। এছাড়া স্বল্পমূল্যে
পরীক্ষা-নিরীক্ষারও সুবিধা রয়েছে এ মাতৃসদনে।
মাতৃসদনে এক
হাজার টাকায় থাকার ব্যবস্থাসহ নরমাল ডেলিভারি, সিজারের মানসম্মত ওষুধ ও থাকার
ব্যবস্থাসহ সিজার করানো হয় সর্বোচ্চ ১০ হাজার টাকায়।
গর্ভবতী মায়ের
রক্ত ও প্রসাব পরীক্ষা করা হয় ৪৫০ থেকে ৫০০ টাকায়, রক্তের স্ক্রিনিং ৫০০ টাকা, কালার ডিজিটাল মেশিনে আল্ট্রাসনোগ্রাম করা হয় ৫০০ টাকায়। এ ছাড়া
স্বাস্থ্যসেবা কেন্দ্রে বাজার মূল্যের চেয়ে শতকরা ১০ থেকে ২০ টাকা কম মূল্যে ওষুধ
ক্রয়ের সুযোগ রয়েছে। আছে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা।
স্থানীয় সরকার
বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে এই
নগর মাতৃসদন। এর বাস্তবায়নে রয়েছে সিটি কর্পোরেশন । একটি বেসরকারি প্রতিষ্ঠান
মাতৃসদনটি পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর মাতৃসদনটি কোন এনজিও
পাবে তার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।
প্রতিটি নগর
মাতৃসদনে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১০০-১৫০ জন রোগী আসে। নগর মাতৃসদন নাম হলেও
স্থানীয় লোকজন একে ‘আরবান’
হাসপাতাল নামে চেনে।
নামমাত্র টাকায় সেবা দিচ্ছে ‘নগর মাতৃসদন
নামমাত্র টাকায় সেবা দিচ্ছে ‘নগর মাতৃসদন
সেবার আলো সবার কাছে এ স্লোগানে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে নগর মাতৃসদন। এ মাতৃসদনে নামমাত্র টাকার বিনিময়ে সেবা নিতে পারেন দুস্থ ও অসহায় মানুষ।৩০ শতাংশ লাল কার্ডধারী মানুষ একেবারেই স্বল্পমূল্যে সেবা নিচ্ছেন। অন্যরা সরকার নির্ধারিত মূল্যেই সেবা নিতে পারবেন। গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া ১৫ থেকে ৪৯ বছর বয়সী সব নারীর টিটি টিকা দেয়া হয়। শিশুদের ১০টি রোগের টিকাও দেয়া হয়। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বহির্বিভাগে স্বাস্থ্যসেবা দেয়া হয়।এ মাতৃসদনে পরিবার পরিকল্পনা
সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রোগ নিরূপণ সেবা ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। এছাড়া স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষারও সুবিধা রয়েছে এ মাতৃসদনে।মাতৃসদনে এক হাজার টাকায় থাকার ব্যবস্থাসহ নরমাল ডেলিভারি, সিজারের মানসম্মত ওষুধ ও থাকার ব্যবস্থাসহ সিজার করানো হয় সর্বোচ্চ ১০ হাজার টাকায়।গর্ভবতী মায়ের রক্ত ও প্রসাব পরীক্ষা করা হয় ৪৫০ থেকে ৫০০ টাকায়, রক্তের স্ক্রিনিং ৫০০ টাকা, কালার ডিজিটাল মেশিনে আল্ট্রাসনোগ্রাম করা হয় ৫০০ টাকায়। এ ছাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে বাজার মূল্যের
চেয়ে শতকরা ১০ থেকে ২০ টাকা কম মূল্যে ওষুধ ক্রয়ের সুযোগ রয়েছে। আছে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা।স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে এই নগর মাতৃসদন। এর বাস্তবায়নে রয়েছে সিটি কর্পোরেশন । একটি বেসরকারি প্রতিষ্ঠান মাতৃসদনটি পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রতি পাঁচ বছর অন্তর মাতৃসদনটি কোন এনজিও পাবে তার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। প্রতিটি নগর মাতৃসদনে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১০০-১৫০ জন রোগী আসে। নগর মাতৃসদন নাম হলেও স্থানীয় লোকজন একে ‘আরবান’ হাসপাতাল নামে চেনে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত