নাপা সিরাপ খেয়ে নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে পরকীয়ার জেরে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে তাদের মা লিমা বেগমই হত্যা করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় লিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীন জানান, লিমা বেগম আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেন মা লিমা। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করেন, কিন্তু লিমার আচরণ প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসায় তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লিমার প্রেমিক সফিউল্লাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ উঠে।
নাপা সিরাপে নয়, সেই দুই শিশুর মৃত্যু মায়ের পরকীয়া
নাপা সিরাপে নয়, সেই দুই শিশুর মৃত্যু মায়ের পরকীয়া
নাপা সিরাপ খেয়ে নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে পরকীয়ার জেরে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে তাদের মা লিমা বেগমই হত্যা করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় লিমাকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার
বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার শাহীন জানান, লিমা বেগম আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।তিনি আরও জানান, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেন মা লিমা।
মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করেন, কিন্তু লিমার আচরণ প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসায় তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লিমার প্রেমিক সফিউল্লাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ উঠে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত