রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে ও আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই যুবক খুন

নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে ও আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই যুবক খুন

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুজন মিয়া নামের এক অটোরিক্সা চালককে গলাকাটা হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভোরে আটি ওয়াপদা কলোনি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে চাঁদপুরের গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি মনসুর মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান,  রাতের অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের পাশে একটি ইজিবাইক ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। হত্যা সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ  অভিযানে নেমেছে।

এদিকে,

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। ভোরে উপজেলার ঝাউগড়া এলাকায় ঘটনা ঘটে। সে শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ও সালমদী বাজারের সবজি ব্যবসায়ী।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত ) মনজুরুল মোর্শেদ পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিন ভোরে মোমেন সবজি আনার জন্য ভুলতা যায়। আজ ভোরে অটোরিক্সা যোগে ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল গতিরোধ করে মোমেনের সাথে টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। হত্যা সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

খুঁজুন