শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা নারায়ণগঞ্জ নগরের গভীর রাতে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ নগরের গভীর রাতে আনন্দ মিছিল

বুলবুল আহমেদ সোহেল ঃ


নারায়ণগঞ্জ নগরের ফুটবল প্রেমীরা মেতেছে বিশ্বকাপ ফুটবলে। প্রতিদিন নগরের বিভিন্ন পয়েন্টে এলাকরার অলিতে গলিতে আয়োজন করেছে বড় পর্দায় খেলা দেখায়। প্রতিদিন সব বয়সী মানুষ একত্রে খেলা দেখে ভাগাভাগি করছে আনন্দ। ফ্রান্স জার্মান স্পেনসহ অনেক দলের সমর্থন থাকলেও আর্জেন্টিনার সমর্থক রয়ছে সবচেয়ে বেশি। দ্বিতীয় ব্রাজিল সমর্থক গোষ্ঠি। আর এই দুই দলের খেলার দিন খেলা দেখা ও উল্লাস উদযাপনে থাকে ভিন্ন রঙ। গতকালও আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচটি দেখতে নগরের রাসেল পার্কের সামনে জড়ো হয়েছ কয়েক হাজার লোক। কিছুক্ষন পরপর গোলো গোল আর্জেন্টিনা আর্জিটিনা মেসি মেসি সরগোলে মেতে উঠেছ নগর।


২-০ গোলে জয়ের পর বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে ওঠে ফুটবল প্রেমী আর্জেন্টিনার ভক্ত সমর্থক দর্শকরা। গভীর রাতে নগরের প্রধান বঙ্গবন্ধু সড়কে আনন্দ  মিছিল ও আতশবাজিতে মেতে ওঠে সমর্থক গোষ্ঠি। 

ভক্ত সমর্থকরা আজ আর্জেন্টিনা সেরা খেলা উপহার দিয়েছে জানিয়ে ফাইনাল পর্যন্ত এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন লিও মেসির দলটির কাছে। তবে প্যালান্টি মিস্ করার জন্য মেসির সমালোচনাও করেছেন তার ভক্তরা।

খুঁজুন