বুলবুল আহমেদ সোহেল ঃ
শনিবার নারায়ণগঞ্জের জামতলায় বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করেছেন বিজেএমই’র সভাপতি ফারুক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র অন্যতম পরিচালক নিলা হোসনে আরাকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বলেন, নিলা হোসনে আরা তাঁর নিজ বাসার জায়গা ছেড়ে দিয়ে এই মেডিকেল কেন্দ্রটি করেছেন। তার সহযোগিতা না পেলে হয়তো এই সেন্টারটি করতে আমাদের আরো দেরি হতো। এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ক্রোনি গ্রুপকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
তৈরী পোশাকশিল্পের সূদুরপ্রসারী কল্যাণ ও লক্ষ্য মাত্রাকে সামনে রেখে বিজিএমইএ এর যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, বিগত ২৮ জুন ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক এর মধ্যে দিয়ে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।
এই দীর্ঘ ১৩ বৎসরে অর্থাৎ ২০২২ সালের জুন মাস পর্যন্ত ঢাকা, বিজিএমইএ’র নারায়ণগঞ্জ, গাজীপুর, কোনাবাড়ি, আশুলিয়া, হেমায়েতপুর এবং চট্টগ্রামের মোট ১১ টি যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পোশাকশিল্প কারখানার ১৪,২০৫ জন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১০,৫০১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের এর মাধ্যমে শ্রমিক, ম্যানেজার এবং সুপারভাইজারদের নিয়ে ১০৮৯ টি যক্ষ্মা সংশিষ্ট সচেতনামূলক ওয়ার্কশপ করা হয়েছে যেখানে ৫৩,৭৪০ জন অংশগ্রহণকারী ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম আসলাম সানী ও চেয়ারপার্সন নীলা হোসনে আরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন
নারায়ণগঞ্জে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন
বুলবুল আহমেদ সোহেল ঃশনিবার নারায়ণগঞ্জের জামতলায় বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করেছেন বিজেএমই’র সভাপতি ফারুক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র অন্যতম পরিচালক নিলা হোসনে আরাকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বলেন, নিলা হোসনে আরা তাঁর নিজ বাসার জায়গা ছেড়ে দিয়ে এই মেডিকেল কেন্দ্রটি করেছেন। তার সহযোগিতা না পেলে হয়তো এই সেন্টারটি করতে আমাদের আরো দেরি হতো। এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ক্রোনি গ্রুপকেও আন্তরিক ধন্যবাদ জানাই।তৈরী পোশাকশিল্পের সূদুরপ্রসারী কল্যাণ ও লক্ষ্য মাত্রাকে
সামনে রেখে বিজিএমইএ এর যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন পোশাকশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, বিগত ২৮ জুন ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক এর মধ্যে দিয়ে বিজিএমইএ’র যক্ষ্মা নির্ণয় এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এই দীর্ঘ ১৩ বৎসরে অর্থাৎ ২০২২ সালের জুন মাস পর্যন্ত ঢাকা, বিজিএমইএ’র নারায়ণগঞ্জ, গাজীপুর, কোনাবাড়ি, আশুলিয়া, হেমায়েতপুর এবং চট্টগ্রামের মোট ১১ টি
যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পোশাকশিল্প কারখানার ১৪,২০৫ জন যক্ষ্মা রোগী সনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১০,৫০১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন। এ ছাড়াও যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের এর মাধ্যমে শ্রমিক, ম্যানেজার এবং সুপারভাইজারদের নিয়ে ১০৮৯ টি যক্ষ্মা সংশিষ্ট সচেতনামূলক ওয়ার্কশপ করা হয়েছে যেখানে ৫৩,৭৪০ জন অংশগ্রহণকারী ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ এম আসলাম সানী ও চেয়ারপার্সন নীলা হোসনে আরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত