শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি

নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি

নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুধর্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দেওভোগ শেখ রাসেল পার্ক মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিতটি হয়। মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া দল সোনালী অতীত ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে সোনালী সকাল ক্লাব বিজয়ী হয়। পরে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুধর্ব ১৬ অংশ নেয়া দল মদনগঞ্জ ফুটবল একাডেমি ও বঙ্গবীর সংসদের মধ্যে ট্রাইবেকারে মদনগঞ্জ ফুটবল একাডেমি বিজয়ী হয়। প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বঙ্গসাথী ক্লাবের সভাপতি আহমদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল কাদির সহ আরও অনেক।

প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১৮৬ টি মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়া হয়েছে। ফুটবলের উন্নয়নে ইন্টার স্কুল ফুটবল চালু না থাকলেও অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারা দেশে হাই স্কুল পর্যায়ে খেলা চালু আছে। ফতুল্লা স্টেডিয়ামের জলাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রিপোর্ট পেতেই আমাদের ৫ বছর সময় লেগেছে।  এখন আমরা কাজ শুরু করবো। 

খুঁজুন