বুলবুল আহমেদ সোহেল ঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্ত:জেলা ডাকাত দলের দূর্ধর্ষ কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১'র সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১০/১২ জন সদস্যের একদল সশস্ত্র ডাকাত হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের আটটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমান নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যাবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে এই দূর্ধর্ষ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া স্বণালংকারসহ বেশ কিছু নগদ টাকা। জব্দ করা হয় ৭টি ককটেল, ৫টি টেঁটা ও ৩টি ছোঁড়াসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ডাকাত দলের সর্দার কাশেমের বিরুদ্ধেই ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত আটক
বুলবুল আহমেদ সোহেল ঃনারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্ত:জেলা ডাকাত দলের দূর্ধর্ষ কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১'র সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১০/১২ জন সদস্যের একদল সশস্ত্র
ডাকাত হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের আটটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমান নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যাবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়।এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে এই দূর্ধর্ষ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া স্বণালংকারসহ বেশ কিছু নগদ
টাকা। জব্দ করা হয় ৭টি ককটেল, ৫টি টেঁটা ও ৩টি ছোঁড়াসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ডাকাত দলের সর্দার কাশেমের বিরুদ্ধেই ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত