শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের আড়াইজাহারের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবাবর দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ওই নারী ও তার সন্তানকে হত্যার দায়ে আরেকটি মামলায় তাদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন।

সাজা প্রাপ্তরা হলেন, আড়াইহাজার উপজেলার অস্তিআন্দি গ্রামের মো. বাবুল হোসেন ও একই এলাকার আবুল কাশেম।

আদালত পুলিশের পরিদশক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ৫ মার্চ রাত আটটার দিকে উজিরপুর ইউনিয়নের দড়িগাঁও পুরাতন কবরস্থান এলাকায় একটি মাটির গর্তে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করে পুলিশ। ময়নাতদন্তের পর ধর্ষণের সতত্যা পাওয়া গেলে আরেকটি মামলা হয়। হত্যা মামলায় আদালত আগেই তাদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিলেন। আজ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন।

খুঁজুন