রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জে এক সঙ্গে তিন শিশুর জন্ম ; নাম রাখা হলো সপ্নের পদ্মা সেতু

নারায়ণগঞ্জে এক সঙ্গে তিন শিশুর জন্ম ; নাম রাখা হলো সপ্নের পদ্মা সেতু

 বুলবুল আহমেদ সোহেল ; নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জে এক দম্পতির একসঙ্গে তিন সন্তানের জন্মের পর  স্বপ্ন, পদ্মা ও সেতু নাম রেখে ব্যাপক আলোচনায় এসেছে। হাসপাতালের চিকিৎসক বেনজির হক পদ্মা সেতুর উদ্বোধনী মাসে তাদের জন্ম হওয়ায়

শখ করে "স্বপ্নের পদ্মা সেতু" এই বাক্যের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রেখেছেন।

তিন সন্তানের জন্ম দেয়া প্রসূতি মা এনি বেগম বন্দর এলাকার স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গেল নির্বাচনে ২৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন অপু। প্রসূতি থাকা অবস্থায় এনি বেগম গাইনী বিশেষজ্ঞ ডাক্তার ব্যানজির হকের কাছে নিয়মিত চিকিৎসা করান।শুক্রবার (১৭ জুন) সকালে শহরের বালুর মাঠ এলাকায় হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। ওই শিশুরা সুস্থ রয়েছে।

নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম জানান, আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। চিকিৎসক শখ করে পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রেখেছেন। তিনি তার তিন সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, তাদের যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।   

হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না জানান, শুক্রবার সিজারে এই তিন সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা সকলেই সুস্থ আছে। এই মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, এ মাসেই আমার হাতে সফল অস্ত্রপাচারে একসঙ্গে তিনটি সুস্থ  সন্তানের জন্ম হয়েছে। বিষয়টিকে স্মরণীয় করে রাখতে তিন সন্তানের বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের আপত্তি না থাকায় 

আমি তাদের তিন ভাই বোনের নাম স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে স্বপ্ন, পদ্মা ও সেতু রেখেছি। 

খুঁজুন