নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে এসি বিস্ফোরণে পাঁচজন
আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে গায়ক এস এ শামীম চৌধুরীর
বসতবাড়ির একটি রুমে গান রেকর্ডিংয়ের সময়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় এস এ শামীম, ছেলে বাবন , ছেলের
বন্ধু মাহিন ও এস এ শামীমের নাতি রাজসহ আরও একজন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ
বাবন ও মাহিনকে প্রথমে শহরের খানপুর পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো
হয়।
এস এ শামীমের বড় ছেলে সাজু বলেন, ‘আমাদের বাড়িতে গান রেকর্ডিংয়ের জন্য একটি রুম
করেছেন আমার বাবা। সেই রুমে দুপুর ১টার সময় বিকট শব্দ হয়। তখন কাছে গিয়ে দেখি ওই
রুমের ভেতর আমার ছোট ভাই বাবন ও তার বন্ধু মাহিন চিৎকার করছে। পরে তাদের উদ্ধার
করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের দুজনেরই বুক ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। সেইসঙ্গে এসির ইনডোরের যন্ত্রাংশ ও
আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কী
কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে আহত পাঁচ
নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে আহত পাঁচ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে এসি বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।সোমবার (৭ নভেম্বর) দুপুরে গায়ক এস এ শামীম চৌধুরীর বসতবাড়ির একটি রুমে গান রেকর্ডিংয়ের সময়ে এ দুর্ঘটনা ঘটে।এ সময় এস এ শামীম, ছেলে বাবন , ছেলের বন্ধু মাহিন ও এস এ শামীমের নাতি রাজসহ আরও একজন দগ্ধ হন।
তাদের মধ্যে গুরুতর দগ্ধ বাবন ও মাহিনকে প্রথমে শহরের খানপুর পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।এস এ শামীমের বড় ছেলে সাজু বলেন, ‘আমাদের বাড়িতে গান রেকর্ডিংয়ের জন্য একটি রুম করেছেন আমার বাবা। সেই রুমে দুপুর ১টার সময় বিকট শব্দ হয়। তখন কাছে গিয়ে দেখি ওই রুমের ভেতর আমার ছোট ভাই বাবন ও তার বন্ধু
মাহিন চিৎকার করছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের দুজনেরই বুক ও পিঠের কিছু অংশ দগ্ধ হয়েছে। তিনি আরও বলেন, বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে। সেইসঙ্গে এসির ইনডোরের যন্ত্রাংশ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত