বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ট্রাক থেকে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় কায়েমপুর এলাকা থেকে মাদক ভর্তি ওই ট্রাকটি জব্দ করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পেরে ট্রাকটিকে ফলো করে তারা। পরে কায়েমপুর এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি বড় বস্তা ভর্তি ৬শ ৮৫ পিস ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাকচালক মোঃ মনিরকে।
গ্রেপ্তারকৃত মনির কুমিল্লার আবুল বাশারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে স্থানীয় কয়েকজন মাদক কারবারির নাম প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এর সাথে জড়িতদের আমরা দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনবো।
নারায়ণগঞ্জে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক গ্রেপ্তার
বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃনারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ চালক মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ট্রাক থেকে ৬৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় কায়েমপুর এলাকা থেকে মাদক ভর্তি ওই ট্রাকটি জব্দ করে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) রিজাউল হক দিপু জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পেরে ট্রাকটিকে ফলো করে তারা। পরে কায়েমপুর এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি বড় বস্তা ভর্তি ৬শ ৮৫ পিস ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাকচালক মোঃ মনিরকে।গ্রেপ্তারকৃত মনির
কুমিল্লার আবুল বাশারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে স্থানীয় কয়েকজন মাদক কারবারির নাম প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এর সাথে জড়িতদের আমরা দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনবো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত