বুলবুল আহমেদ সোহেল : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে উপজেলার উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—উজান গোবিন্দপুর এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা কাজী (৮)। আউয়াল দুই বছর আগে মারা যান। এরপর থেকে স্বামীর রেখে যাওয়া আধাপাকা বাড়িতে রাজিয়া ছেলেকে নিয়ে বাস করতেন।
স্থানীয়রা জানান, অজ্ঞাত লোকজন রাতের কোনো একসময় মা-ছেলেকে গলা কেটে হত্যা করে। সকালে ঘরের দরজা খোলা থাকায় আশপাশের মানুষ মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করে।
আড়াইহাজার থানা-পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। পুলিশের একটি সূত্র জানায়, নিহত কাকলী ও তার ছেলে তালহা একই বিছানায় ঘুমাতেন। তবে আজ সকালে তাদের মরদেহ পড়ে ছিল পৃথক দুটি কক্ষে।
রাজিয়ার মরদেহের পাশেই একটি বাটিতে কাঁঠাল ও কাঁঠালের বিচি পড়ে ছিল। এর পাশেই ছিল পানির বোতল। এদিকে আরেক কক্ষে নিহত তালহার মরদেহের পাশে থাকা স্টিলের আলমারিটি চাবি দিয়ে খোলা অবস্থায় পাওয়া গেছে। হত্যাকারী নিহত ব্যক্তিদের পূর্বপরিচিত বলে ধারণা করছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে মা ছেলেকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জে মা ছেলেকে গলা কেটে হত্যা
বুলবুল আহমেদ সোহেল : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে উপজেলার উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন—উজান গোবিন্দপুর এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা কাজী (৮)। আউয়াল দুই বছর আগে মারা যান। এরপর থেকে স্বামীর রেখে যাওয়া আধাপাকা বাড়িতে রাজিয়া ছেলেকে নিয়ে বাস করতেন।স্থানীয়রা জানান,
অজ্ঞাত লোকজন রাতের কোনো একসময় মা-ছেলেকে গলা কেটে হত্যা করে। সকালে ঘরের দরজা খোলা থাকায় আশপাশের মানুষ মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করে।আড়াইহাজার থানা-পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। পুলিশের একটি সূত্র জানায়, নিহত কাকলী ও তার ছেলে তালহা একই বিছানায় ঘুমাতেন। তবে আজ সকালে তাদের মরদেহ পড়ে ছিল পৃথক দুটি কক্ষে।রাজিয়ার মরদেহের পাশেই একটি
বাটিতে কাঁঠাল ও কাঁঠালের বিচি পড়ে ছিল। এর পাশেই ছিল পানির বোতল। এদিকে আরেক কক্ষে নিহত তালহার মরদেহের পাশে থাকা স্টিলের আলমারিটি চাবি দিয়ে খোলা অবস্থায় পাওয়া গেছে। হত্যাকারী নিহত ব্যক্তিদের পূর্বপরিচিত বলে ধারণা করছে পুলিশ।আড়াইহাজার থানার ওসি আজিজুল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত