বুলবুল আহমেদ সোহেল ঃ
নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি শাহাদাতকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকেলে র্যাব ১১-এর মুখপাত্র রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাহাদাত নারায়ণগঞ্জের আলীরটেক এলাকার শুকুর আলীর ছেলে। মামলার এখনও দুই আসামি পলাতক।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় ২০০৩ সালের ১৩ জানুয়ারি ১০ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছিল মর্মে উল্লেখ করা হয়। এ ঘটনায় মো. সুজন, মো. শাহাদাত, আল আমিন ও আবুল কালামের নামে হত্যা মামলা করেন ওই শিশুর ভাই। ২০১৮ সালের ১১ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। এর মধ্যে মামলার প্রধান আসামি সুজনকে ২৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়। শুক্রবার শাহাদাতকে গ্রেপ্তার করা হলো র্যাব জানায়,পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি শাহাদাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি শাহাদাত গ্রেপ্তার
বুলবুল আহমেদ সোহেল ঃনারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি শাহাদাতকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকেলে র্যাব ১১-এর মুখপাত্র রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাহাদাত নারায়ণগঞ্জের আলীরটেক এলাকার শুকুর আলীর ছেলে। মামলার এখনও দুই
আসামি পলাতক। র্যাব জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় ২০০৩ সালের ১৩ জানুয়ারি ১০ বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করা হয়। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছিল মর্মে উল্লেখ করা হয়। এ ঘটনায় মো. সুজন, মো. শাহাদাত, আল আমিন ও আবুল কালামের নামে হত্যা মামলা করেন ওই
শিশুর ভাই। ২০১৮ সালের ১১ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। এর মধ্যে মামলার প্রধান আসামি সুজনকে ২৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়। শুক্রবার শাহাদাতকে গ্রেপ্তার করা হলো র্যাব জানায়,পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত