রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জে অপহরণের ৪ দিন পর অপহহৃতাকে উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণের ৪ দিন পর অপহহৃতাকে উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ৪ দিন পর ফতুল্লা থেকে অপহহৃতাকে উদ্ধার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতার করেছে অপহরণকারী সুজনকে। মঙ্গলবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার ও গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পরিচালক মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বিজ্ঞপ্তিতে বলেন, আড়াইহাজার থানার পুরিন্দা এলাকার সাদ্দেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীকে গত ১০ নভেম্বর অপহরণ করা হয়। ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের সামনে গেলে অভিযুক্ত আসামী জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমকে জিম্মি করে মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় ভিকটিমের বাবা কে এম আহাদ (৩৯) র‌্যাব-১১, এর কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ১১ এর গোয়েন্দা টীম ছায়া তদন্ত শুরু করে। পরে নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী  মোঃ হাসানুর রহমান সুজন (১৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

খুঁজুন