বুলবুল আহমেদ সোহেল ঃ
নারায়ণগঞ্জের বন্দরে ঝোঁপের ভেতরে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ কাউসার , কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল , ফাহিম ওরফে জিকো । এছাড়াও লিমন ও হানিফ নামের আরও দুই জন এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতর সকলেই বন্দর উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ননা দিয়েছে।
রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার গোলাম মোস্তফা এসব তথ্য জানান। পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে নিহত কায়েস তার মিশুক নিয়ে বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় পরদিন পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি ডায়েরী করা হয়। (জিডি নং- ১৩৫৯ তারিখ- ২৯-০৯-২০২২)। শনিবার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া নরপদি এলাকার একটি ঝোঁপ থেকে কিশোরের কায়েসের হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা এসে নিশ্চিত করে এটি নিঁখোজ মিশুক চালক কায়েসের লাশ। নিহত কায়েস নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোঃ কাশেম মিয়ার ছেলে। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।হত্যাকান্ডের বিষয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত শ্যামল, জিকো, লিমন ও হানিফ পূর্ব পরিকল্পিতভাবে নিহত কায়েসের অটো ভারা করে সাবদি ব্রীজের নিচে যায়। সেখানে মদ পান করে, অতঃপর সেখানেই কায়েসকে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুম করার জন্য সেখানেই লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায় তারা।
নারায়ণগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার,জড়িত তিন জনকে গ্রেফতার
নারায়ণগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার,জড়িত তিন জনকে গ্রেফতার
বুলবুল আহমেদ সোহেল ঃনারায়ণগঞ্জের বন্দরে ঝোঁপের ভেতরে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ কাউসার , কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল , ফাহিম ওরফে জিকো । এছাড়াও লিমন ও হানিফ নামের আরও দুই জন এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতর সকলেই বন্দর উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ননা দিয়েছে। রোববার
দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার গোলাম মোস্তফা এসব তথ্য জানান। পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে নিহত কায়েস তার মিশুক নিয়ে বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় পরদিন পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি ডায়েরী করা হয়। (জিডি নং- ১৩৫৯ তারিখ- ২৯-০৯-২০২২)। শনিবার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া নরপদি এলাকার একটি ঝোঁপ থেকে কিশোরের কায়েসের হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা এসে নিশ্চিত করে এটি নিঁখোজ মিশুক চালক কায়েসের
লাশ। নিহত কায়েস নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোঃ কাশেম মিয়ার ছেলে। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।হত্যাকান্ডের বিষয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত শ্যামল, জিকো, লিমন ও হানিফ পূর্ব পরিকল্পিতভাবে নিহত কায়েসের অটো ভারা করে সাবদি ব্রীজের নিচে যায়। সেখানে মদ পান করে, অতঃপর সেখানেই কায়েসকে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গুম করার জন্য সেখানেই লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায় তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত