নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে পরিনত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাসহ কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশ। সেই ইতিহাসের সাক্ষী হতে নারায়ণগঞ্জে পদ্মা সেতুর আদলে এঞ্চ তৈরি করে উদ্বোধন অনুষ্ঠান প্রচারের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রসাশন।
সকাল থেকে নগরের ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হতে থাকেন মানুষ। মঞ্চে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে মঞ্চে থাকা ডিজিটাল স্কিনে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধন উপভোগ করে ইতিহাসের সাক্ষী হল নারায়ণগঞ্জবাসী। উৎসবকে ঘিরে উচ্ছ্বাস উল্লসিত সাধারণ মানুষ।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উপহারের দিয়েছিলেন। আজ তারই কন্যা বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দিলেন। পদ্মা সেতুর হওয়ার কারণে ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
আর নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, বাংলাদেশ আগাবে না, তারা চায় বাংলাদেশ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সারা বিশ্বের কাছে পদ্মা সেতু অনন্য দৃষ্টান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু বলেছিলন বাঙ্গালী জাতিকে দাবায়ে রাখতে পারবানা তা প্রমাণ করেছে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে।
নারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব
নারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃনারায়ণগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে পরিনত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাসহ কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে ইতিহাস সৃষ্টি করছে বাংলাদেশ। সেই ইতিহাসের সাক্ষী হতে নারায়ণগঞ্জে পদ্মা সেতুর আদলে এঞ্চ তৈরি করে উদ্বোধন অনুষ্ঠান প্রচারের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রসাশন।সকাল থেকে নগরের ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হতে থাকেন মানুষ। মঞ্চে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩
আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পরে মঞ্চে থাকা ডিজিটাল স্কিনে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধন উপভোগ করে ইতিহাসের সাক্ষী হল নারায়ণগঞ্জবাসী। উৎসবকে ঘিরে উচ্ছ্বাস উল্লসিত সাধারণ মানুষ।বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উপহারের দিয়েছিলেন। আজ তারই কন্যা
বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দিলেন। পদ্মা সেতুর হওয়ার কারণে ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।আর নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, বাংলাদেশ আগাবে না, তারা চায় বাংলাদেশ যেনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সারা বিশ্বের কাছে পদ্মা সেতু অনন্য দৃষ্টান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু বলেছিলন বাঙ্গালী জাতিকে দাবায়ে রাখতে পারবানা তা প্রমাণ করেছে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত