নারায়ণগঞ্জের শিমরাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একাত্তর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেলসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সকাল সাড়ে ১১ টার দিকে শিমরাইল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়ক বন্ধ করে অবস্থান নেয়। তাদের রাস্তা ছেড়ে দিতে বললে পুলিশের সাথে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে একপর্যায়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরাও তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেলসহ তিন সংবাদকর্মী এবং আরও অনেকে আহত হন। এই ঘটনায় বিএনপির চার নেতা কর্মীকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ
নারায়ণগঞ্জের শিমরাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একাত্তর টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেলসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।সকাল সাড়ে ১১ টার দিকে শিমরাইল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়ক
বন্ধ করে অবস্থান নেয়। তাদের রাস্তা ছেড়ে দিতে বললে পুলিশের সাথে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে একপর্যায়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরাও তাদের
লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেলসহ তিন সংবাদকর্মী এবং আরও অনেকে আহত হন। এই ঘটনায় বিএনপির চার নেতা কর্মীকে আটক করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত