সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

নারায়ণগঞ্জে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত

বুলবুল আহমেদ সোহেল ঃ


নারায়ণগঞ্জ শহরের বাবুবাইল এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজির ছুরিকাঘাতে স্বামী মোহাম্মদ রানা নিহত হয়েছে। আজ ভোরে বাবুরাইল  জুলহাস মিয়ার ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আহম্মদ আলীর ছেলে। ঘটনার পর নিহতের স্ত্রী পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়,পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী বনিবনা না হওয়ায় রোজি তার বাবার বাড়ি বরিশাল উজিরপুর বসবাস করতো। রানা একাই ঘরে বসবাস করতো। গতকাল রাতে রানার বাসায় আসে স্ত্রী রোজি আক্তার। ভোরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আশপাশের লোকজন এসে রানাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুঁজুন