রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জে যাত্রীবাহি বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত

নারায়ণগঞ্জে যাত্রীবাহি বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত

নারায়ণগঞ্জের  আড়াইহাজারের ঢাকা-নরসিংদী সড়কে যাত্রীবাহি বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫জন। শুক্রবার বিকেলে উপজেলার পাঁচরুখী পুকুরপাড় এলাকার ওই ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর (সার্জন) সাইফুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় লেগুনার চালক ফেরদৌসুর রহমান ও যাত্রী কুলসুম নিহত হয়েছেন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত কুলসুম আড়াইহাজার উপজেলার টেকপাড়া এলাকার লোকমান মিয়ার স্ত্রী। এ ঘটনায় আম্বিয়া বেগম , সোহেল হোসেন , শিমা সহ ৫ জন আহত হয়েছেন।যাত্রীবাহি বাসের চালক পলাতক আছে। বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছেন। 

খুঁজুন