শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস

নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস

বুলবুল আহমেদ সোহেল ঃ

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভ্যাকসিন দান বাংলাদেশে এক শ মিলিয়ন মার্ক অতিক্রম করেছে। মহামারী মোকাবেলায় ইউএস-বাংলাদেশ অংশীদারিত্বের এই মাইল ফলক চিহ্নিত করতে রাষ্ট্রদূত পিটার ডি হাস বুধবার সকালে কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে টিকাদান সাইটে নারায়ণগঞ্জের মেয়রের সাথে যোগ দেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রসংশা করে রাষ্ট্রদূত বাংলাদেশকে অভিনন্দন জানান।

আর নারায়ণগঞ্জ সিটি মেয়র বলেন, শুধু স্কুলের শিশুরা নয়, বাইরে থেকে এসেও শিশুরা টিকা নিচ্ছে। আর যারা বাদ পড়বে আমরা তাদেরকে এনেও টিকা দেয়ার ব্যবস্থা করব।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগীতায় ব্রাক আয়োজিত এই কর্মসূচি পালন করা হয়।  তার আগে রাষ্ট্রদূত পিটার সংশ্লিষ্ট সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন। সবশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী ও  জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। 

খুঁজুন