বুলবুল আহমেদ সোহেল :নারায়ণগঞ্জের আদালত চত্বরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধ করার সময় দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মানববন্ধন কর্মসূচি শুরু করা হয়। যার নেতৃত্বে ছিলেন জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা তাতী লীগের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ও আইনজীবী সমিতির সেক্রেটারি মুহাম্মদ মহসিন মিয়া মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের বাধা দেন। এরপর জুয়েল ও মহসিন ওমর ফারুককে লাঞ্ছিত করে আদালত চত্বর থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।
আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কর্মসূচিতে বাধা দেয়াসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেন আইনজীবী ওমর ফারুক নয়ন।
বার ভবনের সামনে বহিরাগতদের নিয়ে এক আইনজীবী রাজনৈতিক এজেন্ডার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়া হয়েছে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। হাসান ফেরদৌস জুয়েল।
এদিকে ঘটনার পরপরই আদালত চত্বর থেকে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার সহ বিএনপির ৪ নারী কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ওই নারী নেত্রীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাদেরকে পুলিশ সুপার কার্যলয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলো জানান ডিবির উপ-পরিদর্শক মিজানুর রহমান।
নারায়ণগঞ্জের আদালত চত্বরে আইনজীবীদের হাতাহাতি, মানববন্ধন পন্ড
নারায়ণগঞ্জের আদালত চত্বরে আইনজীবীদের হাতাহাতি, মানববন্ধন পন্ড
বুলবুল আহমেদ সোহেল :নারায়ণগঞ্জের আদালত চত্বরে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধ করার সময় দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।লাঞ্ছিত অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মানববন্ধন কর্মসূচি শুরু করা হয়। যার নেতৃত্বে ছিলেন জেলা আইনজীবী ফোরামের
সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা তাতী লীগের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ও আইনজীবী সমিতির সেক্রেটারি মুহাম্মদ মহসিন মিয়া মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের বাধা দেন। এরপর জুয়েল ও মহসিন ওমর ফারুককে লাঞ্ছিত করে আদালত চত্বর থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কর্মসূচিতে বাধা দেয়াসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেন আইনজীবী ওমর ফারুক নয়ন। বার ভবনের সামনে বহিরাগতদের নিয়ে এক আইনজীবী
রাজনৈতিক এজেন্ডার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়া হয়েছে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। হাসান ফেরদৌস জুয়েল।এদিকে ঘটনার পরপরই আদালত চত্বর থেকে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার সহ বিএনপির ৪ নারী কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ওই নারী নেত্রীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাদেরকে পুলিশ সুপার কার্যলয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলো জানান ডিবির উপ-পরিদর্শক মিজানুর রহমান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত