নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের চাষাড়ায় চলন্ত ট্রেনে থেকে পড়ে মারা গেছে সরকারি তোলারাম কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের এইচ এসসির শিক্ষার্থী নূর হোসেন। মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সহপাঠীরা জানান, ফতুল্লা থেকে কলেজে যাওয়ার পথে ট্রেনের একটি বগির গেইটের সামনে দাঁড়ানো ছিল সে। হঠাৎ হাত ফসকে ট্রেনের নিচে চলে যায় নূর হোসেন। মূহুর্তেই তার দেহ খন্ড বিখন্ড হয়ে যায়।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা নূর হসেনের মা শাহীনূর হক। তিনি জানান ছেলের ৫ মাস বয়সে তাদের ফেলে রেখে চলে যায় নূর হোসেনের বাবা। তিনি একজন গার্মেন্টস কর্মী। ছেলেকে আঁকড়ে ধরেই বেঁচে ছিলেন সে। ছেলেকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে ভাগ্যের পরিবর্তন করবেন বলে আসায় বুক বেঁধেছিলেন। মুহর্তেই সব হারিয়ে পাগলের মতো বিলাপ করছে সে।
নিহত শিক্ষার্থীর নূর হোসেন সরকারি তোলারাম কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের এইচএসসির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতো সে।
স্টেশন মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জের চাষাড়ায় চলন্ত ট্রেনে থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের চাষাড়ায় চলন্ত ট্রেনে থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের চাষাড়ায় চলন্ত ট্রেনে থেকে পড়ে মারা গেছে সরকারি তোলারাম কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের এইচ এসসির শিক্ষার্থী নূর হোসেন। মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা সহপাঠীরা জানান, ফতুল্লা থেকে কলেজে যাওয়ার পথে ট্রেনের একটি বগির গেইটের সামনে দাঁড়ানো ছিল সে। হঠাৎ হাত ফসকে ট্রেনের নিচে চলে যায়
নূর হোসেন। মূহুর্তেই তার দেহ খন্ড বিখন্ড হয়ে যায়। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা নূর হসেনের মা শাহীনূর হক। তিনি জানান ছেলের ৫ মাস বয়সে তাদের ফেলে রেখে চলে যায় নূর হোসেনের বাবা। তিনি একজন গার্মেন্টস কর্মী। ছেলেকে আঁকড়ে ধরেই বেঁচে ছিলেন সে। ছেলেকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে ভাগ্যের পরিবর্তন করবেন বলে আসায় বুক বেঁধেছিলেন। মুহর্তেই
সব হারিয়ে পাগলের মতো বিলাপ করছে সে।নিহত শিক্ষার্থীর নূর হোসেন সরকারি তোলারাম কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের এইচএসসির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভাড়া বাসায় মায়ের সঙ্গে থাকতো সে। স্টেশন মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত