বুলবুল আহমেদ সোহেল :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয়তলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকার মাসুদুর রহমান আসলামের বাড়িতে এঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া, হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া,তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক শিশু সন্তান। এসময় দেয়ালে ভেঙ্গে তার নিচে চাপা পড়ে আহত হয়েছেন ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির।
প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানায়, রাত সাড়ে ১২ টায় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আহত আবু কালাম ও জাকিরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙ্গে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালা সহ ফ্ল্যাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে আসবাপত্র পুড়ে গেছে৷ কয়েকজন দগ্ধ হয়েছে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘরেছে। তবে তদন্তের পর নিশ্চিত কারণ ও বিস্তারিত বলা যাবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; দগ্ধ চারজন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; দগ্ধ চারজন
বুলবুল আহমেদ সোহেল :নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয়তলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকার মাসুদুর রহমান আসলামের বাড়িতে এঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাড়ির ভাড়াটিয়া, হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া,তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক শিশু সন্তান। এসময় দেয়ালে ভেঙ্গে তার নিচে চাপা পড়ে আহত হয়েছেন ফল
ব্যবসায়ী আবু কালাম ও জাকির।প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানায়, রাত সাড়ে ১২ টায় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আহত আবু কালাম ও জাকিরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা
হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙ্গে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালা সহ ফ্ল্যাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে আসবাপত্র পুড়ে গেছে৷ কয়েকজন দগ্ধ হয়েছে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘরেছে। তবে তদন্তের পর নিশ্চিত কারণ ও বিস্তারিত বলা যাবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত