রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ,রূপগঞ্জ,বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বর্তমান বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পশু কোরবানি করা হয়। 

খুঁজুন