মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি ফ্লাটে আগুনে দগ্ধ, র‌্যাব সদস্যসহ এক নারী

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি ফ্লাটে আগুনে দগ্ধ, র‌্যাব সদস্যসহ এক নারী

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ফ্লাটে আগুনলেগে এক র‌্যাব সদস্যসহ এক নারী আগুনে ঝলসে গেছে । বৃহস্প্রতিবার ভোর তিনটার দিকে এই ঘটনা ঘটে। আগুনে দগ্ধ  র‌্যাব সদস্য অভিজিৎ  সিং ও নারী টুম্পা রানীকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে।  অভিজিৎ সিংয়ের ৯০ শতাংশ এবং টুম্পা রানীর ৭০ শতাংশ পুড়ে গেছে। 

পুলিশ ও র‌্যাব জানায়, নগরীর নিতাইগঞ্জ এলাকার ফজলুল হকের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া টুম্পা রানী। ওই নারী অভিজিৎ সিংয়ের নিকট আত্বীয় । সেই সুবাদে অভিজিত  টুম্পা রানীর বাসায় যায়। রাতে ওই বাসায় আগুন লেগে দুজন দগ্ধ হয়। খবর পেয়ে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে র‌্যাব তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, টুম্পা রানীর সাথে তার স্বামী হরি কমলের সম্পর্ক খুব বেশী ভালো নয়। দুই ছেলের জননী টুম্পানী রানীর সঙ্গে র‌্যাবের এই সদস্যের অনৈতিক কোন সম্পর্ক ছিলো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে যায়। তবে কি ভাবে আগুন লেগেছে তা বুঝা যাচ্ছে না।  বিষয়টি থতিয়ে দেখা হচ্ছে। 

র‌্যাব ১১ সিও লে কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অগ্নিদ্বগ্ধ হওয়ার খবর পেয়ে অভিজিতকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। র‌্যাব সদস্য  অভিজিৎ সিং ছুটিতে ছিলো। নৌ বাহিনী থেকে তাকে র‌্যাবে বদলী করা হয়েছে।  অভিজিৎ সিং ৯০ শতাংশ এবং টুম্পা রানী ৭০ শতাংশ পুড়ে গেছে। তারা দুজনই কেউ কথা বলার পর্যায়ে নেই। তাদের মধ্যে কি সম্পর্ক বা,কি কারণে আগুন লেগেছে তদন্তের পর বলা যাবে।

খুঁজুন