শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিশু জুঁই হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিশু জুঁই হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  জুঁই আক্তার নামে এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামি জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন।শাহজালাল ও আশরাফুল ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আদাসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে জুঁইকে অপহরণ করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। পরে এ ঘটনায় জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং দোষ প্রমাণিত হওয়ায় জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুলকে মৃত্যুদণ্ড দেন আদালত।

খুঁজুন